শরীয়তপুর , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরেই সরকার পতন—রাজনীতিতে নতুন উত্তাপ টঙ্গীর বস্তিতে মাদকের রমরমা কারবার, জড়িত শতাধিক নারী জাজিরায় রান্নাঘরে মজুদ রাখা ককটেল বিস্ফোরণে দুই নারী আহত জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি বান্দরবানে ৪০ নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি গাড়ির বাজারে নতুন সংযোজন ‘সুপারসেল কারবাজার’ পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসক সংকটে বার্ন ইউনিট, চরম দুর্ভোগে রোগীরা বোয়ালখালীতে শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন শরীয়তপুরে নূর আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, পুড়ে গেছে ১২ মোটরসাইকেল ও ১টি গাড়ি

শরীয়তপুরে চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ ভিউ

স্টাফ রিপোর্টার ॥
শরীয়তপুরে স্বর্ণালংকার চুরির ঘটনায় চোরচক্রের পাঁচ সদস্য ও এক দোকানিকে গ্রেপ্তার করেছে পালং মডেল থানা পুলিশ। শুক্রবার সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর খলিফাকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ৭ ভরি ১৫ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নড়িয়া উপজেলার বিল দেওয়ানিয়া এলাকার আতাহার মাদবর (৩৬), পালং মডেল থানার গয়ঘর খলিফাকান্দি এলাকার সুমন সরদার (৩০), মো. রুবেল বেপারী (৩০), মো. সাগর খলিফা (২৯), শিপলু খান (৪৫) ও দোকানদার সুমন পাল (৩২)।
পুলিশ জানায়, গত শনিবার (২২ আগস্ট) বিকেলে মামলার বাদী মিজান শেখ (৩৬) তার অসুস্থ মাকে চিকিৎসকের কাছে দেখানোর জন্য ঢাকায় যান। এ সুযোগে পরদিন রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে চোরচক্রের সদস্যরা গয়ঘর খলিফাকান্দি এলাকায় তার বসতঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের একটি ট্রাঙ্কের তালা ভেঙে নগদ ৩৪ হাজার ৫০০ টাকা এবং গলার হার, চেইন, কানের দুল, হাতের বালা, চুড়িসহ প্রায় ১৫ লাখ ১৪ হাজার ৫০০ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) মিজান শেখ বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা করেন। এরপর মামলাটি তদন্তে নামে পালং মডেল থানার একটি দল। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্যদের শনাক্তের পর অভিযান চালিয়ে শুক্রবার (২৮ আগস্ট) শৌলপাড়া এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে শৌলপাড়া বাজারের একটি স্বর্ণের দোকান ও সংশ্লিষ্ট এক ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে স্বর্ণালংকারের একটি অংশ উদ্ধার করে পুলিশ। এছাড়া চোরাই স্বর্ণালংকার কেনার সঙ্গে জড়িত সুমন পাল (৩২) নামের এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে গঙ্গানগর স্বর্ণকার পট্টির ‘মা জুয়েলার্স’ এবং তার বাসায় অভিযান চালানো হয়। ওই অভিযানেও বিভিন্ন ধরনের স্বর্ণালংকারসহ মোট ৭ ভরি ১৫ আনা স্বর্ণ উদ্ধার ও চুরি হওয়া স্বর্ণালংকার কেনার দায়ে দোকানদার সুমন পালকে (৩২) গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে একটি বড় চেইন, তিনটি মাঝারি চেইন, ছোট-বড় সাতটি আংটি, সাত জোড়া কানের দুল, একটি ব্রেসলেট, একটি গলার নেকলেস, একটি চেইনের লকেট এবং ছোট-বড় তিনটি গলানো স্বর্ণের টুকরা।
পালং মডেল থানার ওসি মো. শাহ আলম জানান, গত ২৭ আগস্ট শৌলপাড়া এলাকার মিজান শেখ থানায় একটি চুরির মামলা করেন। মামলাটি তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ২৮ আগস্ট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে একটি স্বর্ণের দোকান ও একটি বাসায় অভিযান চালিয়ে ৭ ভরি ১৫ আনা স্বর্ণালঙ্কার উদ্ধার ও দোকানদারকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। চোরচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mr Bashar

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরেই সরকার পতন—রাজনীতিতে নতুন উত্তাপ

শরীয়তপুরে চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬