শরীয়তপুর , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীর বস্তিতে মাদকের রমরমা কারবার, জড়িত শতাধিক নারী জাজিরায় রান্নাঘরে মজুদ রাখা ককটেল বিস্ফোরণে দুই নারী আহত জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি বান্দরবানে ৪০ নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি গাড়ির বাজারে নতুন সংযোজন ‘সুপারসেল কারবাজার’ পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসক সংকটে বার্ন ইউনিট, চরম দুর্ভোগে রোগীরা বোয়ালখালীতে শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন শরীয়তপুরে নূর আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, পুড়ে গেছে ১২ মোটরসাইকেল ও ১টি গাড়ি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কালিম উদ্দিন আহমদ মিলন

জাজিরায় রান্নাঘরে মজুদ রাখা ককটেল বিস্ফোরণে দুই নারী আহত

শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুদ রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের টিনের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আর দু`‌টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূসহ দুই নারী গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত রো‌কেয়া বেগম‌কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মূলনা ইউনিয়ন লাগোয়া সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রোকেয়া বেগম ফারুক ছৈয়ালের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ফারুক ছৈয়ালের স্ত্রী রোকেয়া বেগম রান্নার জন্য রান্নাঘরে প্রবেশ করেন। এ সময় রান্নাঘরে মজুত করে রাখা বিপুল পরিমাণ ককটেল একসঙ্গে বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণে রোকেয়া বেগম গুরুতর আহত হন। এছাড়াও বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের টিনের চালা উড়ে বাঁশ বাগানে উঠে যাওয়ার পাশাপাশি সামাদ ছৈয়াল ও হাকিম ছৈয়ালের দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এদিকে আহত রোকেয়া বেগমকে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয় সূত্র জানায়, জাজিরা উপজেলার মুলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদার ও উপজেলা আওয়ামী লীগের সদস্য তমিজ খাঁর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। সেই সূত্র ধরে গত১০ আগস্ট সন্ধ্যায় একই এলাকায় দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে বিস্ফোরিত হয় অন্তত শতাধিক ককটেল। বিস্ফোরণে একজনের হাত কবজি উড়ে যাওয়ার পাশাপাশি আহত হন কমপক্ষে ১০ জন। আর ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়ে মারা যান ৭০ বছর বয়সী মান্নান সরদার। সে ঘটনায় একটি মামলা চলমান রয়েছে। এদিকে আজকের বিস্ফোরণ হওয়া বাড়ির মালিক ফারুক ছৈয়াল রেজাউল শিকদারের সমর্থক ছিলেন বলে জানা গেছে। বোমা বিস্ফোরণের পর এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে রেজাউল শিকদার বলেন, আমি রাজনীতি করি। হয়তো সে আমার মিছিল মিটিং এ যেতে পারে। আবার সে অন্য ইউনিয়নের বাসিন্দা হওয়ায় সেখানের বিএনপির মিছিল মিটিং এ যেতে পারে। তবে সে যে সরাসরি আমার সমর্থক এমনটা নয়। আমি ঢাকায় অবস্থান করছি, বিস্ফোরণের ব্যাপারে বলতে পারিনা।

বিষয়টি নিয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর আহম্মেদ বলেন, দুপুরে রোকেয়া বেগম নামের এক নারীকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিলো যা বোমা বিস্ফোরণের ফলে হয়েছিলো। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মেদ বলেন, সালেহ্ আহম্মেদ বলেন, রান্নাঘরে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে বিপুল পরিমাণ ককটেল মজুত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণে রান্নাঘরের চালা উড়ে গিয়েছে৷ এ ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা সেখানে ককটেলগুলো মজুত করে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mr Bashar

জনপ্রিয় সংবাদ

টঙ্গীর বস্তিতে মাদকের রমরমা কারবার, জড়িত শতাধিক নারী

জাজিরায় রান্নাঘরে মজুদ রাখা ককটেল বিস্ফোরণে দুই নারী আহত

আপডেট সময় : ১৮ ঘন্টা আগে