শরীয়তপুর , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীর বস্তিতে মাদকের রমরমা কারবার, জড়িত শতাধিক নারী জাজিরায় রান্নাঘরে মজুদ রাখা ককটেল বিস্ফোরণে দুই নারী আহত জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি বান্দরবানে ৪০ নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি গাড়ির বাজারে নতুন সংযোজন ‘সুপারসেল কারবাজার’ পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসক সংকটে বার্ন ইউনিট, চরম দুর্ভোগে রোগীরা বোয়ালখালীতে শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন শরীয়তপুরে নূর আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, পুড়ে গেছে ১২ মোটরসাইকেল ও ১টি গাড়ি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কালিম উদ্দিন আহমদ মিলন

বোয়ালখালীতে শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন

  • রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২ ভিউ

বোয়ালখালী, চট্টগ্রাম প্রতিনিধি -:

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভাভুক্ত হাজীরচর গ্রামের কৃতী সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ ভিক্ষু মহাসভার সম্মানিত ঊর্ধ্বতন সহ-সভাপতি, বাথুয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ধর্মীয় শিক্ষক ও বায়খুয়া হিতসাধনী বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় অনুষ্ঠিত তাঁর অনিত্য সভায় উপস্থিত হয়ে ভান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক ও সাংবাদিক বিপ্লব জলদাস। এ সময় উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সাবেক সভাপতি উত্তমকুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বিশিষ্ট সমাজসেবক অর্ধেন্দু বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের অর্থ সম্পাদক যেশু বড়ুয়া চৌধুরী,
বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরম কল্যাণমিত্র কাজল বড়ুয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা। অনিত্য সভায় শীলভদ্র মহাস্থবিরের ধর্মীয়, সামাজিক ও মানবকল্যাণমূলক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর মহাপ্রয়াণে উপস্থিত সবাই শোক ও সমবেদনা প্রকাশ করেন। পরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে প্রয়াত শীলভদ্র মহাস্থবিরের বিদেহী আত্মার শান্তি, সদ্গতি ও নির্বাণ সুখ কামনা করা হয়। ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সমাজকল্যাণে শীলভদ্র মহাস্থবিরের অবদান বোয়ালখালীর বৌদ্ধ সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের কাছে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mr Bashar

জনপ্রিয় সংবাদ

টঙ্গীর বস্তিতে মাদকের রমরমা কারবার, জড়িত শতাধিক নারী

বোয়ালখালীতে শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬