শরীয়তপুর শহরের একটি আবাসিক হোটেলের পার্কিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি প্রাইভেট কার ও ১২টি মোটরসাইকেল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় ভবনে আটকে পড়া ১৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শহরের নূর ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের নিচতলার পার্কিংয়ে আগুনের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে হোটেল ভবনের নিচতলার পার্কিং এলাকায় থাকা একটি কার থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে গাড়িটির একটি চাকায় বিস্ফোরণের মতো শব্দ হয়। পরে গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয় এবং আগুন দ্রুত পার্কিং এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন ভবনের ওপরের অংশেও ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় হোটেলের ভেতরে ১৭ জন অবস্থান করছিলেন। আগুনের তীব্রতা বাড়তে থাকায় তাঁরা নিচে নামতে না পেরে নিরাপদ আশ্রয়ের জন্য ভবনের ছাদে উঠে যান। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ভবনের অন্যান্য অংশের কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং মোট আর্থিক ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক শংকর বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে জানা
গেছে, ভবনের পার্কিং এলাকায় থাকা একটি কার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে। পুরো বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডে আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পালং মডেল থানার উপপরিদর্শক সুধাংশু সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভবনে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে চার-পাঁচজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সংবাদ শিরোনাম :
টঙ্গীর বস্তিতে মাদকের রমরমা কারবার, জড়িত শতাধিক নারী
জাজিরায় রান্নাঘরে মজুদ রাখা ককটেল বিস্ফোরণে দুই নারী আহত
জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি
বান্দরবানে ৪০ নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি
গাড়ির বাজারে নতুন সংযোজন ‘সুপারসেল কারবাজার’
পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল
খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসক সংকটে বার্ন ইউনিট, চরম দুর্ভোগে রোগীরা
বোয়ালখালীতে শীলভদ্র মহাস্থবিরের মহাপ্রয়াণে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন
শরীয়তপুরে নূর আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, পুড়ে গেছে ১২ মোটরসাইকেল ও ১টি গাড়ি
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কালিম উদ্দিন আহমদ মিলন
শরীয়তপুরে নূর আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, পুড়ে গেছে ১২ মোটরসাইকেল ও ১টি গাড়ি
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- ৪ ভিউ
জনপ্রিয় সংবাদ
















