, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কবরের জায়গাও সংকটে, শেষ ঠিকানাতেও টাকার খেলা সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন ঢাকায় শেষ ঠিকানারও সংকট, কবরের দাম সাড়ে ৪ কোটি বেলার আপত্তিতে কক্সবাজারের সড়ক প্রকল্পে স্থগিতাদেশ বসুন্ধরার সহায়তায় নান্দাইলে ২০ নারীর স্বপ্নপূরণের যাত্রা আইসিসিবিতে পাকিস্তানি পণ্য থেকে বিলাসবহুল গাড়ি, নজর কাড়ছে নানা আয়োজন প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন হাইকোর্টে ২২ বিচারপতির আগাম স্থায়ীকরণ, উচ্চ আদালতে নতুন বিতর্ক বসুন্ধরা আবাসিক এলাকায় চালু হলো সুপার গলফ বেগমগঞ্জে সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত

শরীয়তপুরে যুবদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬০ ভিউ

শরীয়তপুর জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা হওয়ায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিছিলটি শহরের পৌরসভার সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম মৃধার নেতৃত্বে জেলার ৬টি উপজেলার ৮টি থানা থেকে বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও ব্যানার দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের সড়কগুলো। পরে চৌরঙ্গী মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নতুন কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে শরীয়তপুর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলকে শক্তিশালী করতে নবগঠিত কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান তারা। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম মৃধা বলেন, নতুন কমিটি পাওয়ায় আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত। শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন অপু ভাইসহ যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলের সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা কাজ করে যাব।
নবগঠিত কমিটির সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। দীর্ঘদিন পর শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা হয়েছে। এই কমিটির মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। যারা দলের দুঃসময়ে রাজপথে ছিলেন, তাদের সঙ্গে নিয়েই সংগঠনকে এগিয়ে নিতে চাই।
এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু, নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম সহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

শরীয়তপুরে যুবদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

আপডেট সময় : ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬