শরীয়তপুর , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন মৌসুমে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জে বসুন্ধরা কিংস ফরিদা বেগমের জানাজায় মানুষের ঢল, মায়ের স্মৃতিতে কাঁদলেন মুকুল জ্বালানি তেলের বাজার পরিবর্তনের পথে সরকার ডিসেম্বরেই সরকার পতন—রাজনীতিতে নতুন উত্তাপ টঙ্গীর বস্তিতে মাদকের রমরমা কারবার, জড়িত শতাধিক নারী জাজিরায় রান্নাঘরে মজুদ রাখা ককটেল বিস্ফোরণে দুই নারী আহত জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি বান্দরবানে ৪০ নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি গাড়ির বাজারে নতুন সংযোজন ‘সুপারসেল কারবাজার’ পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে অতিথি ডট কম : লায়ন সাইফুল ইসলাম সোহেল

শরীয়তপুর সদর হাসপাতালে নির্ধারিত সময়ে ডাক্তার উপস্থিত না থাকায় রোগীদের ভোগান্তি চরমে

রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৩ ভিউ

স্টাফ রিপোর্টার :
স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর নির্দেশনা থাকা সত্তে¡ও শরীয়তপুর সদর হাসপাতালে নির্ধারিত সময়ে ডাক্তার উপস্থিত থাকেন না বলে অভিযোগ ওঠেছে। কর্মস্থলে অনুপস্থিত থাকা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর বেতন বিল ছাড় না করারও সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু এতো কিছুর পরও শরীয়তপুর সদর হাসপাতালে ডাক্তারগণের সময়মতো উপস্থিত না থাকার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও স্বজনরা। তবে ডাক্তার, নার্স অথবা কর্মচারীরা সময়মতো উপস্থিত না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত¡াবধায়ক মোহাম্মদ আকরাম এলাহী।
বুধবার সকালে হাসপাতালে সরেজমিন গিয়ে চিকিৎসা নিতে আসা রোগী আয়েশা বেগম, রোবিয়া আক্তার, রাসেল, আল আমীনসহ রোগীর স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, সকাল ৮ টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকের রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসা নিতে এসে সকাল সাড়ে ৯ টা পযর্ন্ত দাঁড়িয়ে থেকেও ডাক্তারের দেখা মিলছে না। এতে জরুরী রোগীসহ অন্যান্য রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কোন কোন জরুরী রোগী তাৎক্ষণিক চিকিৎসা না পেয়ে মেঝেতে শুয়ে গরাগরি করছেন। চিকিৎসা নিতে আসা রোগীদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও ডাক্তারের রুমে নেই কোন ডাক্তার। কোন কোন ডাক্তারের রুমে ঝুলছে তালা। আবার কোন কোন ডাক্তার নির্ধারিত সময়ের আগেই চলে যান। মনিরা আক্তার জানান, অসুস্থ বাচ্চা কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও ডাক্তারের দেখা পাচ্ছেন না। এতে চরম ভোগান্তির শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করছেন রোগীর স্বজনরাও। কর্মস্থলে দেরিতে আসার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি হাসপাতালের সহকারী সার্জন আব্দুল কাইয়ুম। এছাড়াও দেরিতে আসার বিষয়ে হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার নাবিল, ডাক্তার লিপি আক্তার, ডাক্তার সুস্মিতা শারমিন হাসপাতালে সময়মতো উপস্থিত না থাকার বিষয়ে সাংবাদিকদের কাছে বিভিণœ অজুহাত তুলে ধরেন। এসব বিষয়ে হাসপাতালের তত্ত¡াবধায়ক মোহাম্মদ আকরাম এলাহী বলেন, ডাক্তার, নার্স, কর্মচারী যেই হোক কর্মস্থলে যথাসময়ে উপস্থিত না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

শরীয়তপুর সদর হাসপাতালে নির্ধারিত সময়ে ডাক্তার উপস্থিত না থাকায় রোগীদের ভোগান্তি চরমে

আপডেট সময় : ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬